

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার উপজেলার জয়পাড়ায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপত্বিতে ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন।
আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা করম আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফ, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ছোরহাব উদ্দিনসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ।










