প্রিয় কবিকে বলছি : শাহী নার্গিস

সাপ্তাহিক সেরা লেখনী
পর্ব- ০২
বিষয়- ২২শে শ্রাবণ
তারিখ- ১৪/০৮/২০২৩

‘ কীর্তিমানের হয় না মৃত্যু ‘—
এ কথা জানি মোরা সবে!
তা-ই তো হে কবি, তুুমি চলে
গিয়েও রয়েছো বিশাল
এই ভবে।

কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ, সংগীত, নৃত্য, ললিতকলা, চিত্র,
সব শাখাতেই অফুরন্ত-
তোমার দান।

আর সে কারণেই বিশ্বের মাঝে
তোমার কীর্তি কখনোই হবার
নয় ম্লান।

তুমি বাংলা ভাষাকে সর্ব প্রথম
বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছো;
তাই একটি নির্দিষ্ট সময়ের
হয়েও তুমি সর্বকালেরই হয়ে
উঠেছো।

দুটি দেশের জাতীয় সংগীত ( বাংলাদেশ ও ভারত) একই
কবির রচনা–
এমন ইতিহাস তোমারই সৃষ্টি।

তুমি সুপ্তিমগ্ন, নৈরাজ্য- পীড়িত, জাতিকে শুনিয়েছো নব
জীবনের গান-
অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে জড়তাগ্রস্ত জীবনে
এনে দিয়েছিলে প্রাণ।

শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও উদগ্র
বাসনা ছিলো বলেই তুমি
‘ বিশ্বভারতী’ ও ‘ শ্রী নিকেতন’ প্রতিষ্ঠা করেছিলে।

আসলে তুমি এক জীবনে যা কিছু করেছো তা একজন
মানুষের পক্ষে এক জনমে,
আত্মস্হ করা সম্ভবও নয়;
আর এই জন্যই তুমি বিশ্বের
বিস্ময়।

হে সত্য ও সুন্দরের উপাসক,
তোমাকেই বলি—
তোমার প্রয়াণ দিবসে সবাই
জানাই শ্রদ্ধাঞ্জলী…

You might like