বাইশে শ্রাবণে কবিগুরু স্মরণে : সুখেন্দু ঘোড়ই

সাপ্তাহিক সেরা লেখনী
পর্ব –০২
বিষয় —-বাইশে শ্রাবণ

কবিতা —বাইশে শ্রাবণে কবিগুরু স্মরণে
কলমে —–সুখেন্দু ঘোড়ই
তারিখ —–৮/৮/২০২৩

প্রাণের কবি গানের রবি তোমায় মনে পড়ে
সকাল বিকাল সন্ধ্যা রাতে আছো জীবন জুড়ে।
তোমার সুরে পূবের ভানু পশ্চিমে যায় পাটে
আট পৌরে সুরের মাঝে মোদের সময় কাটে।

বাইশে শ্রাবণ বর্ষাঝরা ক্ষণ তোমার প্রিয় ঋতু
নিভিল তোমার জীবন প্রদীপ জীবন মরণ সেতু।
করুণ বর্ষা মেঘ জুড়ি গতিবেগ আকাশে ঘনায়
অশ্রুসিক্ত নয়নে বিদায়ের ক্ষণে মোদের হৃদয় কাঁদায়।

গগন ভূবন জুড়ে একী বিয়োগান্ত নাটক ধরায়
ধোঁয়া বৃষ্টির কালো যবনিকা ভূতলে আঁধার ঘনায়।
রাখি পূর্ণিমার পূণ্য দিনে মধ্যাহ্নে অস্তমিত ভানু
শেষ নিঃশ্বাস ত্যাগ করি স্বর্গপথে ধাবিত তনু।

মোরা অসহায় কাঁদি বেদনায় গাহিয়া তোমার গান
গীতবিতান সাথে নিশি প্রভাতে জুড়াব ব্যাথিত প্রাণ।

You might like