

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সন্দীপক মল্লিক বলেছেন, ‘লিখতে জানতে হবে এবং বিভিন্ন লেখকের নানা বিষয়ক বই পড়তে হবে। বই জ্ঞান বিতরণ করে। বই কাউকে ঠকায় না। বই মেধাবী জাতি গড়ে তোলে। পরিবার থেকে আমাদের নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
১৮ আগস্ট শুক্রবার যশোর পৌরপার্কে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত মাসিক সাহিত্য সভায় সংগঠনের কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. সন্দীপক মল্লিক। ড. মল্লিক আরো বলেন, সাহিত্য আমাদের বেঁচে থাকার রসদ, সাহিত্য আমাদের প্রাণ। তাই সাহিত্যকে হৃদয়ে লালন এবং ধারণ করতে হবে আমাদের।

মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সহ- সভাপতি কবি রাশিদা আখতার লিলির সভাপতিত্বে এবং কবি এম এ কাসেম অমিয়র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি ড. শাহনাজ পারভীন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. আমানুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এমএনএস তুর্কী। সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করে বিশিষ্ট আইনজীবী এবং কবি জিএম মুছা।
কবিতা পাঠ এবং আবৃত্তিতে অংশ নেন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি কবি এবং গীতিকার ডাঃ মোঃ মোকাররম হোসেন, কবি ডাঃ অমল কান্তি সরকার, কবি মোঃ আমিরুজ্জামান, অরুন বর্মণ, মোঃ আমিনুর রহমান, চারণ কবি বাবুল আহমেদ তরফদার, মজিবর রহমান, এডিএম রতন, সুব্রত ব্যানার্জী, একেএম শহীদুল্লাহ, আলিমুল ঢালী, মামুন আজাদ, শরীফ উদ্দিন, এমএম মনিরুল ইসলাম, মনোজ চক্রবর্তী প্রমুখ।










