রবে নীরবে চিরদিন : এ. কে. মাসুম

সাপ্তাহিক সেরা লেখনী পর্ব-০২
বিষয়- ২২শে শ্রাবণ।
শিরোনাম- রবে নীরবে চিরদিন।
কলমে- এ.কে.মাসুম।
তারিখ- ১০.০৮.২০২৩ ইং।

রবে নীরবে চিরদিন

সময়ের চাকার চলমান আবর্তে ঘুরতে ঘুরতে,
বর্ষ ঘুরে বাঙ্গালির দুয়ারে আসে বাইশে শ্রাবণ।
ব্যথিত হৃদয়ে দিনটি সবাইকেই স্মরণ করায়,
এই দিনে তুমি বিনে শূন্য হয়েছে কবি ভুবন।

বঙ্গবিশ্বকে চিরনিঃস্ব করে তুমি প্রিয় বিশ্বকবি,
শান্তিতে ঘুমোতে চলে গেছো না ফেরার দেশে।
তবু প্রিয় আজও তুমি চিরজাগ্রত হয়ে আছো,
প্রতিটি বাঙ্গালির হৃদয়ের মৃদু স্পন্দনে মিশে।

তোমার স্মৃতি কথা কয় আজও জোড়াসাঁকোয়,
তোমার সুর সকাল-দুপুর বাজে গীতাঞ্জলিতে।
তোমার স্মৃতির স্পর্শ আজও বিমর্ষ করে দেয়,
গেলে তোমার প্রিয় শিলাইদহের কুটিবাড়ীতে।

তোমাকে স্মরণ করায় তব রচিত সঞ্চয়িতা,
নিত্য মোদের চিত্ত দোলায় তোমার সঙ্গীতে।
বেদনা-বিধুর অশান্ত মনটাকে সুশান্ত করে দেয়,
তব হৃদয়স্পর্শী মধুমাখা চিরজীবন্ত লেখনীতে।

সুখে-দুঃখে, হাসি-কান্নায় কিংবা জীবনচিত্রে,
তব লেখনী হয়ে রাগিণী বাজায় চেতনার বীণ।
দিনের শুরুতে তব ছোঁয়া পাই জাতীয় সঙ্গীতে,
তাই সবার হৃদয়েই তুমি রবে নীরবে চিরদিন।

You might like