লহ প্রণাম : অমলেশ কুমার ঘোষ

বিষয়ভিত্তিক সাপ্তাহিক কবিতা
সাপ্তাহিক সেরা লেখনী
পর্বঃ ০২
বিষয়ঃ ২২ শে শ্রাবণ
শিরোনামঃ লহ প্রণাম
কলমেঃ অমলেশ কুমার ঘোষ
তারিখঃ ১২/০৮/২০২৩
~~~~~~~~~~~~~~~

হে কবিগুরু বিশ্বকবি গুরুদেব
এসেছি ভবে যেতে হবে
গদে বাঁধা কথা তবে
তবু বাঙালী তোমায় যেতে নাহি দেবে।

তোমা হাতে সমৃদ্ধ বাংলা ভাষা সাহিত্য
করেছ উন্নত বাঙালী চেতনা সামাজিকতা
আদর্শ প্রচেষ্টায় গ্রাম্য জীবনের মান উন্নোয়ন
বার বার বলেছ মানুষের মধ্যে ঈশ্বরের দর্শন
তোমার কলমের গুণে সাহিত্যে কবিতায় গানে
শিক্ষা ও সমাজ বন্ধনে বিশ্বভারতী শ্রীনিকেতনে।

‘ঈশ্বরের রোষ’ শব্দের বিরুদ্ধে গর্জে উঠেছিলে
প্রকৃতি প্রেম মানব প্রেম স্বদেশ প্রেমে রচেছিলে
জালিওয়ানাবাগের পর নাইট ফিরিয়ে দিলে
নোবেল জয়ী বঙ্গভঙ্গ আন্দোলনে সক্রিয় ছিলে
তবুও ২২ শে শ্রাবণ ১৩৪৮ ছেড়ে চলে গেলে।

বছরের পর বছর ২২ শে শ্রাবণে নমি তোমায়
জানো বাংলা ও বাঙালী স্বাধীনতা ভাগ করে পায়।
রবীন্দ্র তীর্থ জোড়াসাঁকো শিলাইদহ শান্তিনিকেতন
নিয়ে গর্বিত বাংলা ও বাঙালী মনে প্রাণে,
হে বরেণ্য মহামানব লহ প্রণাম ।

You might like