‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে’

মনপুরা প্রতিনিধি :

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস যত জানবে তত বেশী তারা দেশ প্রেম নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সারা বাংলাদেশে একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে মনপুরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

রবিবার সকাল ১১ ঘটিকায় মনপুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ভোধণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মনপুরা নবনির্মীত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ভোধন করনে ।

মন্ত্রী আরও বলেন বাংলাদেশের একটি পক্ষ আগামী জাতীয সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে ষড়যন্ত্র করছে। মূলত বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে দেশকে অস্থিতিশীল করতে তারা মরিয়া। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচেনে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতায় আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম আর ত্যাগের ফসল হচ্ছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনার নের্তৃত্বের কোন বিকল্প নেই।

ভার্চুয়ালি মনপুরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ভোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান রাশেদ মোল্লা,থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল লতিফ ভুইয়া, ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, উপজেলা আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, মোঃ অলিউল্লাহ কাজল,প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ সকল মুক্তিযোদ্ধাগন, সরকারী সকল দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজের নের্তৃবৃন্দ,গন্যমান্য ব্যাক্তিবর্গ ,সাংবাদিক ,স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

You might like