

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে লেভেল বিহীন সেমাই ব্যবহার করা ও অনুমোদনহীন ফ্লেভার ব্যবহার করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ অধিদফতর।

২৩ আগস্ট (বুধবার) দুপুরে সদর উপজেলার হেলিবোর্ড ও জগদল বাজারে অভিযান পরিচালনা করেন অধিদফতরের পঞ্চগড় কার্যালয়ের পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
পরেশ চন্দ্র বর্মন বলেন, নিয়মিত বাজার তদারকি অভিযানের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় লেভেল বিহীন সেমাই ব্যবহার করায় আল-বাঈক বেকারি অ্যান্ড সুইটসকে ৫ হাজার টাকা ও অনুমোদনহীন ফ্লেভার ব্যবহার করায় আল-আমীন বেকারিকে ৪ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।










