

মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলায় পুরাতন বই বিক্রয় করাকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে দক্ষিণ সাকুচিয়া রহমানপুর গ্রামের ফরেষ্ট অফিস সংলগ্ন নিরব এর বাড়ীতে প্রথম কথা কাটা কাটির ঘটনা ঘটেছে । পরে রাত সাড়ে ১১ দিকে পঁচা কোড়ালিয়া বাজারে এলাকায় সংঘর্ষ ঘটনা ঘটে।

আহতরা হলেন দক্ষিণ সাকুচিয়া রহমানপুর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আইয়ুব নবী(৪০) ও তার ভাই মোঃইউনুছ(২১) ।
আহত পরিবারের সূত্রে জানা যায়, গত বছর এইচএসসি পরীক্ষা শেষে কিরণ নামে স্থানীয় এক ছাত্র থেকে বই ধার নেন ইউনুছ । ইউনুছ এর পরীক্ষা শেষ হলে সেই বই নমিতা নামে এক ছাত্রীর কাছে বিক্রয় করেন ইউনুছ । পরে কিরণ সেই বই চাইলে ইউনুছ দিতে রাজি হয়নি এতে কিরণ এর বড় ভাই হীরণ ইউনুছ কে নমিতার বাড়ীতে ডেকে নেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হীরণ এর বাবা অলিউদ্দিন ঢালী পরে তার উপস্থিতে ইউনুছ কে মারধর করে । ঘটনাস্থল থেকে ইউনুছ কিরণ কে ফোন করা হলে সেখানে আসেন কিরণ । পরে সেখানে কিরণ বিষয়টি সমাধানে চেষ্টা করে। এবং ইউনুছ কে সেখান থেকে উদ্ধার করে পঁচা কোড়ালিয়া বাজারে দিয়ে আসে।
পরে ইউনুছ স্থানীয় জনপ্রতিনিধি ও পঁচা কোড়ালিয়া বাজারের ব্যবসায়ীকে বিষয়টি জানালে অলিউদ্দিন ঢালী ও তার ছেলেরা খিপ্ত হয়ে রাত সাড়ে ১১টা দিকে ইউনুছ ও তার ভাই আইয়ুব আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন । আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠান ।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে পঁচা কোড়ালিয়া বাজারে অলি ঢালী ও ইউনুছ এর মাঝে সংঘর্ষে জড়ায় ।এতে ইউনুছ ও তার ভাই আহত হন ।পরে স্থানীয় লোকজন অলি ঢালী ও তার ২ ছেলে কে আটক করে পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থ থেকে ৩ জন কে আটক করে থানায় নিয়ে যান ।
এই ঘটনায় নমিতা নামে ও এইচএসসি পরীক্ষার্থী খুব ভয়ের মাঝে রয়েছেন বলে জানান তার পরিবার ।
বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন,খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।ঘটনাস্থল থেতে ৩ জন কে থানায় নিয়ে আসা হয়েছে । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।










