

মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরায় বিএনপি’র দুই গ্রুপের পৃথকভাবে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম সমর্থক নেতা-কর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এর সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।

অপরদিকে উপজেলে বিএনপির সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার এর দলীয় কার্যালয়ে পুলিশ এর অনুমতি নিয়ে আলোচনা সভা ও কেক কাটার আনুষ্ঠানিকতা করা হয়েছে। পরে পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হলে সকাল ১০টায় উপজেলা সেচ্ছাসেবক দল এর অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন সমর্থন নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাক উত্তোলন করেন।
এসময় মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম শাহীন, দপ্তর সম্পাদক মোঃ সালেহ উদ্দিন, হাজীর হাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন আলম ভূইয়া, সহ সভাপতি মোঃ আবদুর রহমান বিপ্লব, বিএনপি নেতা আবুল কালাম আজাদ,আবদুর রহমান, মনপুরা উপজেলা সাবেক যুবদলের সভাপতি মোঃ জোবায়ের হাসান রাজীব চৌধুরীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে নুরুল ইসলাম নয়ন সমর্থন নেতাকর্মীরা বিকাল ৪টায় কেক কাটার আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, সহসভাপতি আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, যুবদল আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা,সদস্য সচিব হাফেজ রহিম, ছাত্রদল সভাপতি মোঃ কবির সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।










