

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দোহারের বাসিন্দা খাইরুল ইসলাম নামে একজন নিহত হয়েছে।

গত শুক্রবার দুপুরে নিহত খাইরুল ইসলাম(৩৫) বাসা হতে কাজের উদ্দেশ্যে বের হোন। রাত আনুমানিক ১০ টার দিকে বাসায় আসার পথে বেনুখালী এলাকায় প্রোবক্স রেন্টএ কার হাই স্পীডে এসে পথচারী খাইরুলকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খাইরুল ইসলাম ঢাকার দোহার পৌরসভার ১ নং ওয়ার্ডের আয়নাল এর ছেলে। আজ শনিবার সকাল ১০টায় লটাখোলা শাহী ঈদগাহ মাঠে নিহতের জানাযা শেষে লটাখোলা শাহী কবরস্থানে দাফন সম্পূর্ণ করেন গ্রামবাসী।
নিহত খাইরুল পিতা-মাতা দুই ভাই, স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে যান। নিহতের রুহের মাগফিরাত কামনা করেন সর্বস্তরের জনগন।










