স্বরূপকাঠিতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠি মেয়াদোর্ত্তীর্ন ওষুধ বিক্রয়ের প্রস্তাব করা ও অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর দায়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা সেনিটারী ইন্সপেক্টর গাজী হারুন অর রশিদ ও নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় সহকারি পরিচালক উপজেলার জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে ফরিদ ট্রেডার্সকে ৪ হাজার টাকা, বিসমিল্লাহ কনফেকশনারীকে ২ হাজার টাকা, হাসান মেডিকেল কর্নারকে ১ হাজার টাকা, জাহিদ রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা ও মনির রেস্তোরাকে ১ হাজার টাকা জরিমান করেন। সহকারী পরিচালক দেবাশিষ রায় বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

You might like