
গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঠানচক অজি বাড়ির প্রবাসী নাছির উদ্দীন’র দেড় বছরের শিশু আরাফাত আজ ২৭ নভেম্বর (সোমবার) সকাল ১১ টায় পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছে। ইন্না…রাজেউন।

শিশুটির মা আফরোজা বেগম তার পারিবারিক কাজে ব্যস্ত ছিল। এরই ফাঁকে শিশুটি পরিবারের সকলের চোখ আড়াল করে বাড়ির পাশে পুকুরে পরে ডুবে মারা যায়। শিশুটির মা আফরোজা বেগম তার কাজ সেরে বাচ্চাকে পেয়ে দিশেহারা হয়ে পড়ে, পরে বাড়ির পাশে ঘাটলায় গিয়ে দেখে শিশুটি পানিতে ডুবে আছে।
তাৎক্ষণিক শিশুটিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ শিশুটিকে মৃত ঘোষণা করে।
প্রবাসী নাছির উদ্দীন এর ২ ছেলে, বড় ছেলে আব্দুল্লা বয়স (৬) বছর, ছোট ছেলে আরাফাত বয়স (১৫) মাস। এ ১৫ মাসের শিশুটি মাত্র হাটাহাটি শুরু করেছিলো। সকলের চোখ ফাঁকি দিয়ে দুনিয়া থেকে চলে গেল। শিশুটির বাড়িতে তার পরিবারের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে আসছে।







