

সাদ্দাম হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সহকারী এটর্নি জেনারেল অ্যাডঃ এমরান হোসেন মিয়া।

৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাডঃ আবদুল কাদির বলেন, ফরিদগঞ্জে আওয়ামী লীগ বিরোধী বড় একটি ভোট ব্যাংক আছে, যারা ভোট দিতে চান। বিএনপি এ সুযোগ কাজে লাগাচ্ছে না। কিন্তু আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি। দল (তৃণমূল বিএনপি) আমাকে মনোনয়ন দেবে আশা করছি। তিনি বলেন, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। সুষ্ঠু ভোট হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশবাদী। এ সময় উপস্থিত ছিলেন মাওঃ মাহমুদ পাটওয়ারী, শাহ আলম চৌধুরী, ডাঃ আঃ রহিম পাটওয়ারী প্রমুখ।










