শাহরাস্তি প্রেসক্লাবের সাথে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে : ইউএনও হুমায়ন রশিদ

বিশেষ প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ কে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচএম আহসান উল্লাহ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রেজওয়ান সাঈদ জিকু, শাহরাস্তি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম, রোটারিয়ান ডাঃ মাসুদ হাসান, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান, পল্লী বিদ্যুৎ শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম মোবারক হোসেন সরকার।

এতে বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, প্রেসক্লাবের সহযোগি সদস্য রফিকুল ইসলাম পাটোয়ারী, হাসান আহমেদ বাবলু, ফয়সাল আহমেদ।

বিদায় সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ তাঁর আবেগঘন বক্তব্যে বলেন, আমি হাসিখুশি মানুষ কিন্তু এভাবে শাহরাস্তি উপজেলা থেকে বিদায় নিতে হবে তা কখনো ভাবিনি। ডাকাতিয়া নদীর পলি গুলো যেমন নরম হয়ে থাকে শাহরাস্তির মানুষ গুলো তেমনি নরম। আমি অত্যন্ত সৌভাগ্যবান শাহরাস্তির সাংবাদিকগন আমাকে যে আপন করে নিয়েছেন সেটা তাদের বদান্যতা ও তাদের মনের উদারতার প্রকাশ। তারা কখনোই বিনিময়ে আমার কাছে কোন কিছু চায়নি। শাহরাস্তি প্রেসক্লাব গতিশীল করার জন্য তারা আমার কাছে আসতো আমি কিছু পরামর্শ দিয়েছি মাত্র। শাহরাস্তি প্রেসক্লাবের সাথে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। আমি যেখানেই থাকবো শাহরাস্তি প্রেসক্লাবের সাথে থাকতে চাই। শাহরাস্তি প্রেসক্লাবের ভবনের কার্যক্রম বাস্তবায়ন হউক এটা আমারাও ইচ্ছা তবে দুঃখ হয় দেখে যেতে পারলাম না। তিনি বলেন, মফস্বলে সাংবাদিকতা চালিয়ে যাওয়া অনেক কষ্টের শত প্রতিকূলতার মধ্যেও আপনারা এ পেশা ধরে রেখেছেন সেজন্য ধন্যবাদ। আমার দায়িত্ব পালনে আপনারা কোন প্রতিকূলতা সৃষ্টি করেননি। আমি একটা কথা বিশ্বাস করি শাহরাস্তিতে কোন কিছু না থাকলেও শান্তি আছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ বলেন, একজন নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিক মহল থেকে এভাবে বিদায় জানানোর ঘটনা বিরল। শাহরাস্তি প্রেসক্লাবের অগ্রযাত্রায় আপনার সহযোগিতা মনে থাকবে। একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে আপনি সবার মন জয় করে নিয়েছেন। যেখানেই থাকবেন ভালো থাকবেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন।

দৈনিক জনপদ বার্তার পক্ষে সম্পাদক রাফিউ হাসান হামজা, মনিরুজ্জামান, শাহ্ আলম সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনের নেতৃত্বে রাতের খাবারের আয়োজন সফল ভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিন।

এছাড়াও শাহরাস্তি প্রেসক্লাবের সহযোগি সদস্য হাসানুজ্জামান, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম, আহসান হাবীব পাটোয়ারী, আবু মুসা আল সিহাব, রকি চন্দ্র সাহা, মোসাদ্দেক হোসেন জুয়েল, মোঃ জাহাঙ্গীর আলম প্রেসক্লাবের পক্ষে বিভিন্ন অতিথিদের হতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

You might like