মতলব উত্তরে ছেংগারচর-নতুন বাজার সড়কে ফাটল

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর চৌরাস্তা হইতে ফরাজী কান্দি নতুন বাজার সড়কের পাঁচানি চৌরাস্তা থেকে প্রায় আধা কিলোমিটার উত্তর দিকে মরহুম প্রফেসর ডাঃ গোলাম রসুল এর বাড়ি সংলগ্ন সড়কে ধস ও বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

ভারী বৃষ্টিপাত হলে যে কোন সময় সড়ক ধসে পরে যানবাহন চলাচলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সরজমিন তদন্ত পূর্বক সড়কটি মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ মানুষ।

You might like