ভাতিজার অণ্ডকোষে কামড় দিলেন চাচি, ঘটনাস্থলেই যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক :

কলাগাছ লাগানোকে কেন্দ্র করে কুমিল্লার দাউদকান্দিতে চাচির হাতে খুন হয়েছেন ভাতিজা সুমন (৩৬)। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের মৃত শাহজালালের ছেলে। তিনি নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর কলাগাছ লাগানোকে কেন্দ্র করে চাচি পারুল আক্তারের সঙ্গে তার ভাতিজা সুমনের ঝগড়া হয়। একপর্যায়ে তিনি সুমনের অণ্ডকোষে কামড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী পারুল ছাড়াও তার স্বামী আলী মিয়া ও ছেলে রাব্বিকে আটক করে। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, জায়গা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

শেয়ার করুন

You might like