আদালতে সাবেক বিচারপতি মানিককে ডিম ও জুতা নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তোলা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়। এসময় শামসুদ্দিন চৌধুরী মানিককে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বিচারপতি মানিককে আদালত প্রাঙ্গণে ডিম ও জুতা নিক্ষেপ করেন কয়েকজন। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টায় সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা থেকে আলোচিত-সমালোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। তিনি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় তিনি সিলেটের কানাইঘাটে এসে পৌঁছান। সেখানে রাত ৯টা পর্যন্ত তিনি ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে বিজিবির কাছে খবর আসে চার/পাঁচজন লোক অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে।

খবর পেয়ে বিজিবির সদস্যরা এগিয়ে গেলে বাকিরা মানিককে রেখে পালিয়ে যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নাজিম উদ্দিন জানান, দনা পাতিছড়া গ্রামের রফিকুল হোসেনের ছেলে সাদ্দামের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলের দিকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে তাকে দনা বিজিবির সদস্যরা আটক করে তাদের হেফাজতে নিয়ে যান। সাদ্দাম হোসেনের বসতবাড়িটি বাংলাদেশ-ভারতের সীমান্তঘেঁষা। সে ভারতে অবৈধভাবে বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করে থাকে বলে জানা গেছে।

এদিকে বিজিবির সদস্যদের হাতে আটকের পর বিচারপতি শামসুদ্দিন মানিকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়েছেন অনেকে। ভিডিওতে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে বিষণ্ন অবস্থায় কলাপাতায় শুয়ে থাকা অবস্থায় কথা বলতে দেখা গেছে।

এব্যাপারে সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম সাংবাদিকদের বলেন, আসামী এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করে কানাইঘাট থানা পুলিশ। ঢাকাসহ বিভিন্ন জায়গায় দায়ের করা মামলায় এজহারভূক্ত আসামী হওয়ায় আদালত তাকে জেলহাজতে আটক রাখার নির্দেশ দেন। আসামির পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না বলেও তিনি জানান।

তিনি বলেন, আসামি সাবেক বিচারপতি হওয়ায় বিজ্ঞ আদালত জেলকোড অনুসারে সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

জামশেদ বলেন, আসামী আদালতকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। আদালত এই বিষয়টি আমলে নিয়ে জেলকোড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এরআগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

পরে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ২৪ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

শেয়ার করুন

You might like