টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে ২১ জন আহত

নিউজ ডেস্ক :

টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার কালমেঘা গ্রামে ওই ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গুরুতর আহতরা হলেন- শরিফা খাতুন (৪০), আবদুল আলিম (২৮), ইসমত আরা (৩০), জরিনা বেগম (৩৬), হেনা আক্তার (৫২), শফিকুল (৪০), পারুল বেগম (৪০), জুনায়েদ মিয়া (৭), সোহেল (২৫), আনোয়ারা (৩৫), বনপ্রহরী মমিনুল ইসলাম (৫৬), নূর মুহাম্মদ (৪০), নাজমা (৫৫) ও আব্দুল খালেক (৬০)। তাদের সবাইকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাকিরা হলেন– সজিব (৩২), রাব্বি হাসান (১৬), আবু হানিফ (৪০), আবু তালেব (৬৫), বীর মুক্তিযোদ্ধা এসহাক আলী (৭০), আনজুম (৩) ও সালমান (২৬। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মনিরুল ইসলাম জানান, শনিবার দুপুরের পর থেকে ওই সব রোগী ধাপে ধাপে হাসপাতালে আসতে থাকেন। বিকেল পর্যন্ত মোট ২১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে যাদের শরীরে গভীর ক্ষত হয়েছে তাদেরকে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।’

রোববার, ০৬ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like