কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ০৮ অক্টোবর ২০২৪

কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম কামাল হোসেন (৩৩)। গতকাল সোমবার (৭ অক্টোবর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন।

নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই হিরন মিয়া জানান, সোমবার সন্ধ্যার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে বিএসএফ সদস্যরা ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের মরদেহ নিয়ে যায়। যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে মরদেহ আনার বিষয়ে যোগাযোগ করলে তিনি অপেক্ষা করতে বলেন বলেও জানান, নিহতের বড় ভাই হিরন মিয়া।

এ বিষয়ে কুমিল্লার ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ‘কামাল হোসেন ভারতীয় সীমান্তের ২৫ গজের ভেতরে গিয়েছিলেন বলে আমরা জানতে পারি। পরে বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আজ লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে।’

মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like