

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে চলছে অবৈধ স্থাপনা উদ্ধার অভিযান। পৌর শহরের ফুটপাত দখল মুক্ত করতে ও যানজট কমাতে উচ্ছেদ অভিজান শুরু করেছে জেলা প্রশাসন।

৪ নভেম্বর (সোমবার) সকাল থেকে শহরের চৌরঙ্গী মোড় থেকে টুহিরহাট সড়কের বানিয়াপাড়া পর্যন্ত এ অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তারা। একই সঙ্গে সড়কের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভবনের বাড়তি অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
উচ্ছেদ অভিযানে অংশ নেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, সিনিয়র সহকারী কমিশনার (জেনারেল সার্টিফিকেট শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, রেকর্ডরুম শাখা ও জেলা ই-সেবা কেন্দ্র) শায়লা সাঈদ তন্বী, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সিখানা শাখা, আইসিটি শাখা ও শিক্ষা ও কল্যাণ শাখা) ইমরানুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা, ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা, সাধারণ শাখা, স্থানীয় সরকার শাখা, ফ্রন্টডেস্ক শাখা ও লাইব্রেরি শাখা) মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজিসহ প্রশাসনের কর্মকর্তারাসহ সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
প্রশাসন সুত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে নোটিশ ও মাইকিংয়ের মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়। যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাদের বিরুদ্ধে ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, পঞ্চগড় শহরকে সুশৃঙ্খল ও যানজট মুক্ত করতে শহরবাসীকে নিয়ে অভিযান পরিচালনা করছি আমরা। অনেক আগেই এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ তা বাস্তবায়ন হচ্ছে। শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরাপদ করতেই এমন উদ্যোগ। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








