

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :
‘আমিও জিততে চাই, জিতলে জনতা জিতবে দেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নানা আয়োজনে কুমিল্লায় দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে ‘নাগরিক আকাঙ্ক্ষা’ শীর্ষক ব্যাতিক্রমী এক কর্মশালা।

তরুণদের অংশগ্রহণে কবি নজরুল ইন্সটিটিউটে কুমিল্লা কেন্দ্রে সোমবার দিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আলোচনা সভা, নাট্যপ্রদর্শনী, কুইজ ও ভিডিও বার্তা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম কুমিল্লা’র সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা হক চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কুমিল্লার সিনিয়র রিজিয়নাল ম্যানেজার আবুল বাসার, ওয়াই ডব্লিউসিএ’র শিক্ষক ও নারী উদ্যোক্তা সাধারণ সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, জায়ান্ট মার্কেটার্স এর সি ই ও মাসুম বিল্লাহ এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল ফেরদৌস সহ তরুণরা বক্তব্য রাখেন।
আলোচনা থেকে উঠে আসে- প্রযুক্তির যথাযথ ব্যবহার না জানার কারণে কর্মক্ষেত্রে তরুণরা পিছিয়ে যাচ্ছে। তাই তরুণদের জন্য তাই পড়াশুনার পাশাপাশি প্রায়োগিক শিক্ষার সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।
উপস্থিত তরুণদের মধ্যে ২৮ জন কুইজ ও ভিডিও বার্তা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫ জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা হক চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, বিএনপি নেতা ও কলেজ শিক্ষক সারোয়ার জাহান দোলন।
বক্তারা বলেন, আধুনিক বিশ্বে যেখানে বিভিন্ন পেশায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে, সেখানে এদেশের তরুণরা কেবল মাত্র পাঠ্যপুস্তক নির্ভর পড়াশুনাকে পুঁজি করে চাকুরী খুঁজছে। তরুণদের জন্য তাই পড়াশুনার পাশাপাশি প্রায়োগিক শিক্ষার সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, আমার জীবনের শিক্ষা হলো আমি কোন ব্যাংক ঋনে বিশ্বাসী নই, আমি শিল্প-প্রতিষ্ঠান গড়ছি নিজের চেষ্টায়, উদ্যম এবং সাহস নিয়ে। তরুণদেরও এগিয়ে আসতে হবে তারা যেটাতে পারদর্শী সেটাই কর্মজীবনে প্রয়োগ করতে। গতানুগতিক শিক্ষাদিয়ে তরুণদের বেকারত্ব দূর করা যাবে না।
তিনি আরও বলেন আগামীর সম্ভাবনার হাল ধরেছে দেশের তরুণ সমাজ । তাদের মাধ্যমেই উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।
আলোচনায় তরুণ বক্তারা বলেন, তরুণদের সফট স্কিল বাড়ানোর পাশাপাশি আইটি সেক্টর গুলোতে তাদের সুযোগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা সম্ভব।
কুমিল্লা মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি বদরুল হক জেনু বলেন, আগস্টের গণ অভ্যুত্থানে তরুণরা রাজপথ প্রকম্পিত করেছিলো। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদেরকে আরো শক্তিশালী, মোধাবী ও কর্মঠ হতে হবে।
এ সময় ‘আমিও জিততে চাই’ক্যাম্পেইন সম্পর্কে জানান এবং এ ক্যাম্পেইনে সকলকে অংশ গ্রহণ করে নিজেদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরার আহ্বান জানান ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কুমিল্লা সিনিয়র রিজিয়নাল ম্যানেজার আবুল বাসার।
তরুণদের প্রবল ইতিবাচক চিন্তাকে কাজে লাগানোর মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। এই চিন্তা-চেতনাকে দেশের কল্যাণে কাজে লাগাতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।
ইউএসআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের অংশ হিসেবে কুমিল্লায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিক প্রত্যাশা তুলে ধরতে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচী পরিচালিত করছে।
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








