

ডেস্ক রিপোর্ট :
নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে বইপড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১০:০০ টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: মাহমুদুল হাসান।
প্রতিযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার ছোটগল্পটি নির্ধারণ করা হয়। বিদ্যালয়ের নবম শ্রেণীর ৫৬ জন ছাত্র-ছাত্রী এ বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে সর্বোচ্চ মার্কস প্রাপ্ত তিনজনের প্রত্যেককে তিনটি করে বই উপহার এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








