

স্টাফ রিপোর্টার: ১৩ নভেম্বর ২০২৪
কুমিল্লার লাকসামে যুবদলের কর্মীরা বিএনপির আহবায়ক আবদুর রহমান বাদলকে আহত করার অভিযোগ উঠেছে। ১১ নভেম্বর (সোমবার) বিকেলে এ ঘটনা ঘটে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১২ নভেম্বর (মঙ্গলবার) বিষয়টি আলোচনায় উঠে আসে।
ঘটনার বিবরণে জানা যায়, লাকসাম যুবদলের দুই নেতাকে লাঞ্ছিত করা হয়েছে, এমনই এক অভিযোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে পৌর যুবদল। মিছিল থেকে লাকসাম বিএনপির আহবায়ক আবদুর রহমান বাদলের উপর হামলা চালানো হয়। তিনি তখন লাকসাম বণিক সমিতির আহ্বায়ক মজির আহমেদ এর রাইস মিলে অবস্থান করছিলেন। মজির আহমেদের সামনেই আবুল কালামের অনুসারীরা হামলা করে বলে অভিযোগ উঠেছে। হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদলের মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়।

এই ঘটনায় লাকসাম মনোহরগন্জে বিএনপির সাধারণ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। লাকসাম মনোহরগন্জে বিএনপিকে গ্রুপিং করার জন্য দায়ীদের বিচার দাবি করেন সাধারণ নেতা কর্মীরা। কেন্দ্রীয় বিএনপির দৃষ্টি আকর্ষণ করে তদন্ত সাপেক্ষে দোষীদের বহিষ্কার করে লাকসাম মনোহরগন্জে বিএনপিকে বাঁচানোর আহবান জানান।
ইতিমধ্যেই লাকসাম জুড়ে চাঁদাবাজি, বিভিন্ন বাজারের ইজরা, অবৈধভাবে দখল করা, বাজার কমিটির নামে বাজারে চাঁদাবাজি করসহ বিভিন্ন অপকর্মে শুরু হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে কথা বললেই আওয়ামী ও বিভিন্ন মানহানিকর কথা এবং হুমকি দমকি দিচ্ছে। এখনই কোন ব্যবস্থা না নিলে, বিএনপি অধ্যুষিত এই আসন হাতছাড়া হওয়ার সম্ভবনা রয়েছে এমনটি বলছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
একটি সূত্র জানায়, উপজেলা নির্বাহী অফিসারের অফিসে বিএনপি নেতাদের প্রোগ্রামে দুইজন যুবদল নেতাকে প্রবেশ করতে না দেয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই ইট পাটকেল নিক্ষেপ করা হয়।
এব্যাপারে লাকসাম থানার ওসি নাসরিন সুলতানা বলেন, আমি ঘটনাটি শোনিছি। তাদের মধ্যে ঝামেলা হয়েছে। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










