

সম্পাদকীয়
অন্যের কোনো কিছু ক্ষতি করা মানেই নিজেরও ক্ষতি করা, দেশের ক্ষতি করা। কিন্তু এটা আমরা বুঝতে পারি না। তাছাড়া এটি অমানবিকও বটে। আমরা অনেকেই অন্যের পেছনে লেগে থাকি। সাধারণত যার পেছনে লেগে থাকি, হতে পারে তাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করার কারণে; অথবা তার প্রতি মনে প্রচুর হিংসা জন্ম নেওয়ার কারণে যাই হোকনা কেন যদি প্রশ্ন করা হয় অন্যের পেছনে লেগে কি লাভ? তারা মুখে কিছু না বললেও মনে মনে উত্তর দিবে অন্যের পেছনে লাগার মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে ।
সে পৈশাচিক সাময়িক আনন্দ উপভোগ করার জন্যই এই ঘৃণ্য কাজ গুলো করে থাকে কিছু ব্যক্তিত্ব ও আদর্শহীন মানুষ। এরা এতোটাই অসভ্য যে সুযোগের অপেক্ষা করতে থাকে কিভাবে যাকে হিংসা করে তার পেছনে লেগে তাকে হেয় করা যায়? কিভাবে তাকে অপমানিত করা যায়। নিজে হিট না হয়ে অন্য কেউ হিট হলে নিজের মনের ভেতরের হিংসা এতটাই জঘন্য ভাবে জ্বলতে থাকে যে আগুনে নিজে জ্বলার পাশাপাশি যাকে হিংসা করে তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে।

আমরা প্রিয় সময়ে প্রকাশিত ‘চাঁদপুরে বাঁধ কেটে দিলো দুষ্কৃতিকারীরা, স্রোতে ভেসে গেলো ১৭ লাখ টাকার মাছ’ শিরোনামে প্রকাশিত সংবাদের মাধ্যমে নিমর্ম একটি ঘটনার বিবরণ পড়ে জানতে পেরেছি। এটি অত্যন্ত দু:খজনক। এভাবে কারো ক্ষতি করে মানুষ কীভাবে সুখী হতে পারে? প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, দুই পক্ষের জমি সক্রান্তের বিরোধে মাঝখানে ১৭ লাখ টাকার মাছ হারালো মুন্না হাওলাদার নামের এক মাছচাষী। আর এ ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুরে শত্রæতা উদ্ধারে রাতের আঁধারে মাছ চাষের খামারের বাঁধ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মাছের খামারের বাঁধ কেটে ফেলায় পানির স্রোতের সাথে ভেসে গেলো প্রায় ১৭ লাখ টাকার চাষকৃত মাছ।
আর এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের ৮ নং ওয়াটস্থ পূর্ব খেরুদিয়া গ্রামের হাজরা বাড়িতে। ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে, অনেক আশা নিয়ে বেঁচে থাকার তাগিদে তিনি মাছের চাষ করেছিলেন। কিন্তু সেই আশায় গুঁড়ে বালি হলো। পূর্ব শত্রæতার জের ধরে এভাবে প্রতিবেশী হয়ে বা একই এলাকার হয়ে এভাবে ক্ষতি করা কতোটা অমানবিক; তা’ আমরা জানতে পেরেছি।
রাতের আঁধারে আক্রোশের বহি:প্রকাশ এভাবেই ক্ষতিকর ঘটনার জন্ম দেয়। কিসে মানুষকে অমানুষ করে তোলে এর উত্তর আপেক্ষিক। একেক জনের কাছে উত্তর একেক রকম হবে। এখানে আমরা সেরকম ঘটনার গন্ধ পাচ্ছি। হিংসা মানুষকে অমানুষ করে ফেলে। আর হিংসার কারণেই এমনটি ঘটনা ঘটেছে। এ জন্য বেশিরভাগই অমানুষ। ক’টা টাকার জন্য আমরা বাচ্চাদের (গুড়া ) দুধে ভেজাল মেশাই। এমন কোন ক্ষেত্র নেই যেখানে ভেজাল নেই। জমির লোভে ,টাকার লোভে ভাই ভাইকে মেরে ফেলে। ব্যক্তিস্বার্থে দেশ বিক্রি করতেও কুন্ঠাবোধ করি না। হিংসা/লোভ আমাদের অমানুষ হবার সেরা পন্থা। আর এখানে যে নির্মমতার প্রকাশ ঘটেছে তা’ আমাদের সকলকে হতাশ করেছে। কিছু কিছু ব্যক্তি মানুষ হয়েও অমানুষের মত কাজ করে-এদের জন্মটাই যেন আজন্ম পাপ! আর এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?



