মৈশাদী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

গাজী মোঃ মহসিন :

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর শনিবার সকাল ১০টায় মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক তিনি তার বক্তব্যে বলেন বিএনপি সাধারন জনগনের জন্য কাজ করবে, যারা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক ও অপকর্মের সাথে জড়িত তাদের তালিকা প্রশাসনের কাছে পৌঁছে দিতে হবে।

আমাদেরকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা দু’হাত তুলে কথা দেন জনগণের জন্য কাজ করবেন। দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আশাকরি আমাদের আন্দোলন সফল হয়েছে।

তিনি বলেন, আওয়ামী দোষরদের কোন ভোট আমাদের প্রয়োজন নেই। আপনারা দেখেছেন গতকাল বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান আমাদের আপোষহীন নেত্রীকে কি সম্মান দেখিয়েছে। বেগম খালেদা জিয়াকে আগামীর মসনদে আনতে হলে কঠিন পরিশ্রম করতে হবে।প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে ।

তিনি আরো বলেন, এই ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ একপার্সেন্ট।সেটাও জিরো পার্সেন্ট করতে হবে। এই নিয়মে আমরা জনসভা করব। তখন সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। তখন পাশের ইউনিয়ন কিংবা পৌরসভা থেকে নেতাকর্মী নিয়ে আসা বন্ধ থাকবে। আপনাদের সহযোগিতায় এই ইউনিয়ন যাতে সাধারণ মাটি ও মানুষের ইউনিয়ন হয় সেদিকে খেয়াল রাখবেন। এই ইউনিয়নে যাতে কোন কিশোর গ্যাং না থাকে। আপনারা প্রত্যেকে প্রত্যেকের সন্তানের প্রতি খেয়াল রাখবেন তারা কি কাজ করে কোথায় যায়। আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবেন। শেখ হাসিনার ফ্যাসিবাদ সরকার আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। প্রতি ঘরে ঘরে মাদকের আখড়া বানিয়ে দিয়েছে। আমাদের এই তরুণ সমাজকে রক্ষা করতে হবে।

মৈশাদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সফিকুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন এর পরিচালনায় প্রধান বক্তব্য রাখেন সদর উপজেলার বিএনপির সভাপতি সাবেক ভিপি শাহজালাল মিশন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট কামাল উদ্দিন মিজি, চাঁদপুর সদর উপজেলার বিএনপির সহ সভাপতি ও মৈশাদী ইউপি সাবেক চেয়ারম্যান (জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান) মোহাম্মদ মনিরুজ্জামানকে মানিক, সদর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট তাফাজ্জল হোসেন, জেলা বিএনপির সদস্য ও মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান আব্দুস ছাত্তার মাস্টার, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন।

উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক মৈশাদী ইউপি চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ ছালেহ অলি পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী বেপারী, সদর উপজেলার যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদসহ মৈশাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদর, শ্রমিক দল কৃষক দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

বিএনপির মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ৮নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ হাসিন আবরার খান সিয়াম।

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like