বেগম রোকেয়া দিবসে সমাজ উন্নয়নে অসামান্য অবদানে ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা পেলেন তানিয়া ইসলাম

সাইদ হোসেন অপু চৌধুরী :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীষর্ক কার্যক্রমের আওতায় ”সমাজ উন্নয়নে অসামান্য অবদানে সফল নারী ক্যাটাগরীতে চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হয়েছেন নারী উদ্যোক্তা তানিয়া ইসলাম।

সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই নারী জয়িতার হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জানা গেছে, তানিয়া ইসলাম ছোট থেকে অন্যায় ও অবিচারের সোচ্চার প্রতিবাদী একজন মানুষ। এমন কিছু কাজ করেছেন যা সমাজের উন্নয়নে ভূমিকা রেখেছেন, তার মধ্যে বাল্য বিবাহ নিরোধ, যৌতুক প্রথা নির্মূল, বিবাহ বিচ্ছেদ বন্ধের পাশাপাশি অসহায় মানুষের পাশে থেকে কাজের ব্যাবস্থা করা, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরী স্বাস্থ্য নিয়ে সচেতনতা মুলক কাজ করেন। এছাড়াও তিনি নিজেকে উদ্যোক্তা তৈরি করা ও নারী সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে এসেছে এবং সমাজ উপকৃত হয়েছে এবং হচ্ছে।

শ্রেষ্ট জয়িতার পুরুস্কারপ্রাপ্ত তানিয়া ইসলাম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এ অর্জন আমার জন্য অনেক আনন্দের ও গৌরবের। এ পুরুস্কারটি আমার কাজ আরও বাড়িয়ে দিয়েছে। আমার ইচ্ছা, আকাঙ্খাকে আরও বেশি জাগ্রত করে তুলেছে। বিভিন্ন প্রতিকূলতাকে পাশ কাটিয়ে নারীদের এগিয়ে যেতে হবে। জয়িতা পুরস্কার দেওয়ার কারনে সমাজে নারী-পুরুষ সমানভাবে কাজ করার আগ্রহ বাড়বে। পুরস্কার মানুষকে কাজের উৎসাহ যোগায়। আশা করছি আমার চলার পথ সুগম হবে এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।

তিনি আরও বলেন, আমি মনে করি সমাজ উন্নয়নে কাজ করতে হলে নিজের সদ্বিচ্ছা প্রয়োজন এবং পরিবার থেকে প্রত্যেকটি প্রতিবাদী নারী সাহায্যে সহযোগীতা পেলে এ সমাজের উন্নতি হবে অন্যায় ও অসঙ্গতি দূর হবে। তাহলে যে কেউ যার যার পেশাগত জায়গা থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে, এই সম্মাননা আমার কাছে নিঃসন্দেহে পরিশ্রমের স্বীকৃতি। আমি বেশ আনন্দিত ও অনুপ্রাণিত। কাজের প্রতি দায়িত্বটা আরো বেড়ে গেল। আমি মনে করি, ইতিবাচক ভাবনা জীবনকে অনেকটাই সহজ করে দেয়। যারা আমাকে সম্মান করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like