আশিকাটিতে অসহায় শীতার্তদের মাঝে আল-হিলাল ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

গাজী মহসিন  :

মানবতার সেবায় আত্মপ্রত্যয়ী- স্লোগানকে ধারন করে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে আল হিলাল ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত আশিকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড হাপানীয়া, ৩নং ওয়ার্ড সেনগাও, ৪নং ওয়ার্ড পশ্চিম হোসেনপুর ও ৫নং ওয়ার্ড পূর্ব হোসেনপুর গ্রামের অসহায় শীতার্তদের খুঁজে খুঁজে শীত বস্ত্র বিতরন করেন গ্রিন প্রোপার্টিজ বিডির পরিচালক ও আল হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইয়াছিন ফরহাদ রাসেল।

এসময় ইয়াছিন ফরহাদ রাসেল বলেন ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। তিনি আরো জানান ফাউন্ডেশন এর মাধ্যমে ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। আপনারা জানেন ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রালদিয়ায় প্রায় ৩০০০ মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান করা হয়েছে। আপনারা আমার মরহুমা মমতাময়ী মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মা কে জান্নাত বাসী দান করে।

পূর্ব হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম খানের সঞ্চালনায় ফাউন্ডেশনের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার বিএনপির পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ফয়েজুন্নেসা মুক্তা, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সিরাজ প্রধানীয়া, আশিকাটি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শাহাদাৎ খান, ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজ মাল, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেন খান, আশিকাটি ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন বাবলু, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন তপদার প্রমূখ।

উপস্থিত ছিলেন আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ মামুন খান, মোঃ শাহাদাত মোল্লা, বাপ্পি সরকার, মোঃ সাব্বির গাজী, মোঃ ইরফান পালোয়ান, আহাদ গাজী, রাব্বি বেপারী, মোঃ ফয়জুল্লাহ পালোয়ানসহ এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ।

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

You might like