

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর জেলার ৮ উপজেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলাটি আয়তনে ও লোকসংখ্যায় সর্ব বৃহৎ। ১৯১৮ সনের ৭ অক্টোবর থানা প্রতিষ্ঠার পর পুলিশের জনবলে লোকসংখ্যার আনুপাতিক হারে লোকবল বৃদ্ধি করা হয়নি। ২৩১.৫৬ বর্গ কিলোমিটারের উপজেলায় পুলিশের ৫৯ জন জনবল দিয়ে ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভার আইন শৃংখলা সামাল দিতে বেকায়দায় পড়তে হচ্ছে। ফলে দিন দিন অপরাধ প্রবনতা বেড়েই চলছে।
এদিকে সেই মান্দাতার আমলের ২ লাখ জনগোষ্ঠির জন্য অনুমোদিত ৫৯টি পদ সংখ্যার জনবল দিয়ে বর্তমানে প্রায় ৬ লাখ জনগোষ্ঠি অধুষ্যিত উপজেলাকে সামল দিচ্ছে পুলিশ। তাছাড়া নেই পর্যাপ্ত পরিমান পুলিশের যানবাহন।

এ জনপদে ১৮০টি গ্রাম রয়েছে। এখানে স্কুল, মাদ্রাসা, কিন্টারগার্ডেনসহ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে পাঁচশতাধীক, পাকা ,আধা পাকা ও কাঁচা রাস্তা রয়েছে ১ হাজার ১শত ৭ কি. মিটার। হাসপাতাল ,কমিউনিটি ক্লিনিক, উপ- স্বাস্থ্যকেন্দ্র ও বেসরকারী হাসপাতালসহ ৬৩টি প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবায় নিয়োজিত রয়েছে। ৩০/৩৫টি বাজার রয়েছে। বিপুল পরিমান সরকারী ,বেসরকারী ও স্বায়েত্ব শাসিত প্রতিষ্ঠান রয়েছে।
বিপুল পরিমান জনসংখ্যা ও প্রতিষ্ঠান থাকায় স্বাভাবিক ভাবেই আইন শৃংখলার প্রয়োজনীয়তা বেশী রয়েছে। তাই সচেতন মানুষজন ৮০র‘ দশক থেকেই উপজেলার গল্লাক এলাকায় একটি পুলিশ ফঁড়ির দাবী করে আসছে । বহুবার মানব বন্ধন করেছে । তাছাড়া পত্র-পত্রিকায় লেখালেখিও হয়েছে। কিন্তু দাবীর বাস্তবায়নের আশার মূখ এখনও দেখেনি। এদিকে গৃদকালিন্দিয়ায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকলেও জনবলের অভাবে গুটিয়ে নিতে হয়েছে। সব কিছু বিবেচনায় জনসংখ্যা ও আয়তনের বিচারে পদ সংখ্যা সৃজন পূর্বক আরোও ৫০ জন জনবল বৃদ্ধির দরকার মনে করছে সচেতন মানুষজন। পাশাপশি পুলিশের মাত্র ২টি পুলিশ ব্যান রয়েছে । কমপক্ষে আরোও ৫টি পুলিশ ব্যানের দরকার । কেননা প্রতিনিয়ত সিএনজি ৫/৭টি রিকিউজেশন করে পুলিশের মোভ করতে হচ্ছে।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম সাথে আলাপ কালে জানাযায়, এ থানায় বর্তমানে অনুমোদিত পদ সংখ্যা রয়েছে ৫৯টি। ইনস্পেক্টর ২,এসআই ৯, এএসআই ১৫ আর কনেসটেবল ৩০ জন , বাবুর্চি এক , সুইপার একজন কর্মরত আছে। বর্তমানে সাব ইন্সপেক্টর রয়েছে ৮ জন, এএসআই রয়েছে ১৬ জন । তিনি আরোও জানান , ৫ আগষ্টের পর এ থানায় পুলিশের জনবল সংখ্যা অর্ধেকে নেমে আসায়,কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে। তবে ভালো দিকগুলোর মধ্যে থানায় শালীস বনিজ্য ও তদবির, দালালী বন্ধ করতে পেরেছি। আবাসন সংকট এত তীব্র যে, ৪টি কোয়াটারের মধ্যে সবক‘টি পরিত্যাক্ত । গাদাগাদি করে থানার দোতালায় পুলিশকে থাকতে হচ্ছে। জরুরী ভিক্তিতে একটি ৫ তলা ভবন নির্মাণ করা দরকার। জনসংখ্যানুপাতে ও পাশর্^বর্তী তিনটি থানা রামগঞ্জ, রায়পুরও হাজীগঞ্জ থানার কানেক্টিভিটি থাকায় অপরাধ কর্মকান্ড অপরাধীরা অনেকটা সহজে সংঘটিত করে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে।থানা থেকে দূরত্ব বেশী হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে অপরাধীরা সটকে পড়ে। প্রতিকুল পরিবেশও পুলিশ সদস্যরা স্বাধ্যমত আইন শৃংখলা রক্ষায় তৎপর রয়েছে।
০৬ জানুয়ারি ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









