

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :
কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তল ঠেকিয়ে একটি স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। ‘ডাকাতের গুলিতে মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার রাত আটটার দিকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারস্থ মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। জনতা সন্দেহভাজন কায়সার নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। আটককৃত কায়সার রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকার আবুল বাশারের ছেলে।
মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় প্রীতি জুয়েলার্সসহ আশ-পাশের দোকানগুলোতে ক্রেতারা মাল ক্রয়ের জন্য দেখছেন। এ সময় মসজিদে এশার নামাজ চলছিল। হঠাৎ করে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে সকলকে জিম্মী করে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পাশের বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করায় তাকে গুলি করে ডাকাতরা। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পাই। পরে দেখি মসজিদ মার্কেটের নিচতলার প্রীতি জুয়েলার্স নামের স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
প্রীতি জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত বলেন, ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। ডাকাতরা ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে সকলকে জিম্মী করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘মিয়াবাজার স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জনতা এক ডাকাতকে আটক শেষে পুলিশের নিকট সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর ডাকাতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









