পঞ্চগড়ে ৩ হাজার ১শ’ ৩২ লিটার সয়বিন তেলসহ ২জন আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ৩ হাজার ১শ ৩২ লিটার সয়াবিন তেল সহ ২জনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে গোপন তথ্যের ভিত্তিতে বোদা মাঝগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিম আজিজ রুবেল (৩৬) ও মিজানুর রহমান (২৪) কে আটক করা হয়। এসময় সেখান থেকে অনুমোদনহীন এসব তেল, বিপুল পরিমানে তেলের খালি বোতল ও বিভিন্ন কোম্পানীর লেবেল জব্দ করা হয়। পুলিশ আরো জানায়, আটককৃত অনুমোদনহীন এসব সয়াবিন তেল পঞ্চগড় সহ আশেপাশের বাজারে অবৈধভাবে দীর্ঘদিন থেকে বিক্রি করে আসছে চক্রটি। আটককৃতদের নিরাপদ খাদ্য আইনে (২০১৩) আটক করে আদালতে পাঠানো হয়েছে।

আজিম উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বোদা থানা তিনি বলেন, দেশব্যাপী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পঞ্চগড় পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অভিযানের অংশ হিসেবে সকাল ৫: ৪০ মিনিট একটি বাড়িতে বিভিন্ন নামি বেনামি কোম্পানির লেবেল লাগিয়ে ভোজ্য তেল পঞ্চগড় সহ আশ-পাশের এলাকার সরবরাহ করেতেছে। আসামিদের বিরুদ্ধে একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছিলো।

এর পরও তারা অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে আসতেছে, গোপন তথ্যের ভিত্তিতে বোদা থানা পুলিশ অভিযান পরিচালনা করলে, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানের মালিক ইব্রাহিম আজিজ ( রুবেল) ও তার কর্মচারী মিজানুর রহমান পালাতে গিয়ে বোদা থানার এস আই নুরে শানে এলাহী, এস আই খুরশিদ আলম সহ সঙ্গীয় ফোর্সের হাতে গ্রেফতার হয়।

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

You might like