বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শ্রোতা আনন্দ মেলা’

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ২৫ ফেব্রুয়ারী ২০২৫

কুমিল্লা যৌতুক, বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে বাংলাদেশ বেতারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শ্রোতা আনন্দ মেলা’।

সোমবার সন্ধ্যায় নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘শ্রোতা আনন্দ মেলা’ নানা আয়োজনের মধ্যে ছিলো আয়োচনা, কুইজ প্রতিযোগিতা এবং সংগীত সন্ধ্যা।

বাংলাদেশ বেতার কুমিল্লার আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান, সড়ক ও জনপদ অধিদপ্তর কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মাসুদ পারভেজ, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার।

‘বেতার সবার জন্য, সবসময়, সবখানে’ এই শ্লোগানে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম এর অংশ হিসেবে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক অভিভাবকগন অংশগ্রহণ করেন।

এসময় কুমিল্লা বেতার কেন্দ্রর উপ-আঞ্চলিক পরিচালক মো: মাসুদুজ্জামান, উপ-আঞ্চলিক প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপ-আঞ্চলিক পরিচালক সুমন কান্তি নাথ, সহকারী পরিচালক মেহেদী হাসান, সহকারী বেতার প্রকৌশলী আসিফুর রহমান, সহকারী পরিচালক (অনুষ্ঠান) মোঃ ইমরান হোসেন, দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক সাহাজাদা এমরান, ঐতিহ্য কুমিল্লার সভাপতি ও বাংলাদেশ বেতারের সংবাদদাতা জাহাঙ্গীর আলম ইমরুল এবং কর্মকর্তা কর্মচারীসহ কেন্দ্রের বিভিন্ন স্তরের কলাকুশলীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল।

পরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংষ্কৃতি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কেন্দ্রের খ্যাতনামা শিল্পীরা।

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

You might like