

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বিকে অপসারণের দাবিতে উপজেলার বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচি ও জেলা প্রসাশকে বরাবর স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বিকে অপসারণের এক দফা দাবিতে উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সুশীল সমাজের আয়োজনে মঙ্গলবার রাতে তেঁতুলিয়ার চৌরাস্তা বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকালে জেলা প্রসাশক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন রঞ্জুর বলেন, জেলার প্রশাসকের সাথে আমার কথা হয়েছে তিনি অনুরোধ করে বলেছেন ভিডিওর মাধ্যমে আপনাদের মুখ জবান দিবেন এবং স্মারকলিপি প্রদানের মাধ্যমে অতি শীঘ্রই ইউএনও অপসারণের পদক্ষেপ নেওয়া হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাইদ মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুল হাসান লাবু, সদস্য সচিব জাকির হোসেন, শালবাহান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান, ওলামাদলের আহবায়ক সোহরাব আলী, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হযরত আলী, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ প্রমূখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি একজন মাদকাসক্ত অসুস্থ মস্তিষ্কের নেশাগ্রস্থ ব্যক্তি। নেশা অবস্থায় অফিস করেন এবং বিভিন্ন স্টাফ সহ সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে থাকেন। গত ২৫ ফেব্রুয়ারি শালবাহান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান ইউএনও ফজলে রাব্বি’র সাথে জমির খারিজ বিষয়ে কথা বলতে গেলে তার সাথে খারাপ আচরণ করেন।
এক পর্যায়ে তার অফিস থেকে বের হয়ে যেতে বলেন। এছাড়া চৌরাস্তা বাজারের হাসান ফার্নিচারের মালিক ও কাঠ ব্যবসায়ী হাসান আলীকে অফিসের গাড়ি গ্যারেজের শাটার মেরামতের কথা বলে ডেকে নিয়ে গালমন্দ করেন এবং থাপ্পড় মারতে চান। ২৩ ফেব্রুয়ারি সামাজিক বন বিট কর্মকর্তাকে রাজনৈতিক ব্যক্তিদের সামনে অকথ্য ভাষায় গালমন্দ ও থাপ্পড় মারতে চান ইউএনও।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথেও অশালীন আচরণ করেন। ফ্যাসিস্ট হাসিনার ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের লোকজনের সঙ্গে নিয়মিত ফোনালাপ যোগাযোগ করে থাকেন। কৃষি অফিসের কৃষি প্রনোদনার সার বীজ ও কীটনাশক কৃষকদের মাঝে বিতরণের ফাইনালে স্বাক্ষর করতে অশালীন আচরণ ও উৎকোচ দাবি করেন। এছাড়াও নেশাগ্রস্থ অবস্থায় গভীর রাতে উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস (বিসিএস ৩৪ ব্যাচ)কে বাসা থেকে এনে সার বীজ গুদাম ঘর পরিদর্শন করে।
গত বছর নেশাগ্রস্থ অবস্থায় গভীর রাতে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে নিজেই গাড়ি চালিয়ে চাওয়াই সেতু এলাকায় দুর্ঘটনার শিকার হন। এসময় গাড়িতে থাকা যাত্রী তেঁতুলিয়ার সাবেক উপজেলা প্রকৌশলী আবু সাইদ ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিষয়টি ধামাচাপা দেয়।
তেঁতুলিয়া ইউএনও ফজলে রাব্বি অপসারণের ২৪ সময় বেধে দেয় আন্দোলনকারীরা। এসময়ের মধ্যে অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।
প্রকাশ : বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
এম আর আর









