রাজশাহীতে এজাহারভুক্ত আসামী গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: তুষার (২৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার বাসিন্দা মো: হাবিল মণ্ডলের ছেলে।

১৯ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুর পৌনে ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রিমন হোসাইন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি তুষারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ঘটনার সময় আসামি তুষার মোটরসাইকেল ভাঙচুর ও সহিংসতায় অংশ নিয়েছিল। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশ : বৃহস্পতি বার, ২০ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like