

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক, এআই বিষয়ক ৩ দিনব্যাপি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সারা দেশে সাংবাদিকদের ফ্যাক্ট চেক এআই বিষয়ক দক্ষতা উন্নয়নে সকল প্রকৃত সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নকে ফেইক আইডি ও বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য অপপ্রচার করে দেশ ও সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন করছে। ইহা প্রতিরোধে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন মূলক যোগপোযোগী প্রশিক্ষণ গুরুত্ব বহন করে।

বিশেষ অতিথি কিশোরগঞ্জ ১ আসনের নির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
টিআইবি মহা-পরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ রাসেদুল ইসলাম,সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভির হাসান জিকো, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, প্রাথমিক শিক্ষা অফিসার সাদেকুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অথিতি ইয়াসের খান চৌধুরী প্রশিক্ষন প্রাপ্ত সাংবাদিকদের সনদ বিতরণ করেন।
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬














