

সজীব খান :
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র বাবুরহাট বাজারে স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় জনদুর্ভোগ ও সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। জৈনপুর পরিবহন ও মতলব এক্সপ্রেসের বাসগুলো নিয়মিত সড়কের ওপর রেখে যাত্রী ওঠানামা ও পার্কিং করায় যানজট সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, যাত্রী ও অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে।

বাসগুলো সড়কের ওপর রেখে চালকরা অনেক সময় চলে যান। ফলে ব্যস্ত সড়কে অচলাবস্থা তৈরি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। বিশেষ করে চাঁদপুর শহরতলীর প্রাণকেন্দ্র বাবুরহাট বাজারে ব্যস্ত সময়ে এ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বাবুরহাট বাজারের সড়কে বাসগুলো এভাবে দাঁড়িয়ে থাকার চিত্র দেখা যায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বাবুরহাট বাজারে একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণ, সড়কের ওপর বাস রেখে যাত্রী ওঠানামা ও পার্কিং বন্ধ এবং দায়িত্বহীন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
জনস্বার্থে চাঁদপুর জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। অথচ এই দুটি বাসে বাবুরহাটে স্ট্যান্ড না থাকার সত্ত্বে ও একটি চক্র মাসের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, বিষয়টি দেখার যেন কেউ নেই।
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬














