

গাজী মোহাম্মদ মহসিন :
বাংলাদেশ সরকারে খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে স্বল্পমূল্যের চাউল ১৫ টাকা কেজি ধরে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে চলতি মাসের চাউল বিক্রির বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় আশিকাটি ইউনিয়নে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মনজুরা ইসলামীয়া মার্কেটে যথানিয়মে সঠিক ওজনে চাল বিতরণ করা হয়।
প্রতিজন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে ৪৫০ টাকা করে ৩০ কেজি চাল বিতরণ করের ডিলার বারেক খান বারী বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারি নিয়ম-নীতিতে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করেন। সারিবদ্ধভাবে সঠিক নিয়মে চাল নিতে পেরে উপকারভোগীরা ডিলারকে ধন্যবাদ জানান। স্বল্প টাকায় চাল পাওয়ায় অনেক খুশি নিম্ন আয়ের মানুষরা। এসময় কার্ডধারী সুবিধা ভোগীগণ বলেন, ১৫ টাকা কেজি ধরে চাল পেয়ে আমরা নিম্ন আয়ের মানুষগণ অনেক উপকৃত হচ্ছি। ভবিষ্যতেও যেন এটা চালু থাকে আমরা সেই আশা করি।
স্বল্প মূল্যে চাল সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করেন বলে মনে করেন অনেকে। বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিলার মোঃ বারেক খান বারী।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার খাদ্য কর্মকর্তা মোঃ আশিক পাঠান ও ট্যাগ অফিসার ও আশিকাটি ইউনিয়ন কৃষি কর্মকর্তা সাদিয়া আক্তার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মমিন খান খান প্রমূখ।
প্রকাশ : বৃহস্পতি বার, ২০ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











