লালপুর উপজেলা অডিটোরিয়ামে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

মোঃ শাহ্ জালাল মাসিম, লালপুর উপজেলা প্রতিনিধি

কৃষির উদ্যোক্তা ও উৎপাদন উন্নয়নে রবিবার(১৮ মে৩০২৫ খ্রিঃ) লালপুর উপজেলা অডিটোরিয়ামে একটি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার আবদুল লতিফ, এছাড়া আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক লুৎফন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার ভড়।

প্রকল্পের বিস্তারিত তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রকল্পের নাম: প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)

Program on Agriculture and Rural Transformation for Nutrition, Extrepreneurship and Resilience in Bangladesh

উদ্যোগী মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয়

বাস্তবায়নকারী সংস্থা:

(০১) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) লিড এজেন্সী,

(০৩) কৃষি বিপপন অধিদপ্তর (ডিএএম),

(০৫) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি),

(০৭) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএডিএ)

স্ট্রাটেজিক পার্টনার:

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা),

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান),

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই),

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই),

তুলা উন্নয়ন বোর্ড (সিডিপি), বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) ও হর্টেক্স ফাউন্ডেশন।

বাস্তবায়ন মেয়াদ: জুলাই ২০২৩ থেকে জুন ২০২৮

অর্থায়নে: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক ও ইফাদ

প্রকল্পের আর্থিক পদ্ধতি: প্রোগ্রাম ফর রেজাল্টস ফাইন্যান্সিং (পি ফর আর)

কর্ম এলাকা: পার্টনার প্রকল্পটি ৮ বিভাগ, ১৪টি অঞ্চল, ৬৪টি জেলা এবং ৪৯৫ টি উপজেলায় বাস্তবায়িত হবে।

লক্ষ্য: পার্টনার প্রোগ্রামের সার্বিক লক্ষ্য হল খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা
নিশ্চিতকরণ।

প্রধান কার্যক্ষেত্রসমূহ:

কার্যক্ষেত্র ১: টেকসই ও পুষ্টিকর খাদ্য উৎপাদন
কার্যক্ষেত্র ২: ভ্যালু চেইন সংশ্লিষ্ট উদ্যোক্তাদের মান উন্নয়ন
-কার্যক্ষেত্র ৩: সরকারি কৃষি প্রতিষ্ঠান আধুনিকীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহের কার্যাবলিকে যুগোপযোগীকরণ

সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা:

০১। উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশনের মাধ্যমে ৩ লক্ষ হেক্টর ফল ও সবজি আবাদী জমির পরিমাণ বৃদ্ধিকরণ।

০২। জলবায়ু অবিঘাত সহনশীল উচ্চফলনশীল নতুন ধানের জাত উদ্ভাবনসহ মোট ২ লক্ষ আবাদী জমির পরিমাণ বৃদ্ধিতরণ।

০৩। জলবায়ু অবিঘাত সহনশীল উচ্চফলনশীল অন্যান্য দানাদার ফসল (ধান ব্যতিত) ডাল জাতীয় ফসল, তৈল ফসল ও উদ্যান ফসলের জাত উদ্ভাবনসহ মোট ২ লক্ষ আবাদী জমির পরিবহণ বৃদ্ধিকরণ।

০৪। উন্নত ও দক্ষ সেচ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ১ লক্ষ হেক্টর নতুন আবাদী জমি সেচের আওতায় আনায়ন।

০৫। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী ২ কোটি ২৭ লক্ষ ৫৩ হাজার ৩২১টি কৃষক পরিবারকে আধুনিক স্মার্ট কৃষি কার্ড এর মাধ্যমে কৃষি পরিসেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবার সম্প্রসারণ।

০৬। কৃষিপণ্যের মান পরীক্ষা পদ্ধতির এক্রিডেশন ও প্রত্যয়নের মাধ্যমে মান সম্পন্ন ও নিরাপদ কৃষি পণ্যের বাজারজাতকরণ ও সম্প্রসারণের মাধ্যমে রপ্তানি বৃদ্ধিকরন।

০৭। কৃষি সেক্টরে ২০ হাজার যুব ও মহিলা উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা সহায়তা প্রদান।

০৮। নার্সভুক্ত কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ এবং কৃষি সম্প্রসারণ সিস্টেমের সক্ষমতা বৃদ্ধিকরণ।

০৯। কৃষিপণ্যের ভ্যালুচেইন প্রচারমূলক সংস্থা প্রতিষ্ঠা এবং কার্যকরকরণ।

১০। কৃষির তথ্য (যেমন- কৃষি, পরিসংখ্যান, দেশীয় ও আন্তর্জাতিক বাজার অনুসন্ধান ইত্যাদি) পদ্ধতির মান উন্নয়ন।

(০২) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি),

(০৪) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)

(০৬) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)

মঙ্গলবার, ২০ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like