গাইবান্ধায় ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ মিছিল

মোঃ জাহাঙ্গীর আলম  :

আসন্ন বাজেটে গ্রামীণ মজুরদের জন্য রেশনিং, বিনা জমায় পেনশন স্কীম চালু, গ্রামীণ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। সংগঠনটির জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ মে) সকাল ১১টায় ডিবি রোডের ১নং রেল গেইট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে সেখানে এসে সমাবেশ করেছে। ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জেলা কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম পিপুল, মশিউর রহমান মইশাল, সদর উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, আইয়ুব আলী, ইদ্রিস আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশের মেহনতি মানুষ বৈষম্যের শিকার আর গ্রামীণ ক্ষেতমজুররা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তারা আসন্ন বাজেটে গ্রামীণ মজুরদের জন্য সর্বত্র রেশনিং চালু, বিনা জমায় পেনশন স্কীম চালু, গ্রামীণ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ দেয়ার জোর দাবি জানান।

শনি বার, ৩১ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like