

জাহাঙ্গীর আলম ইমরুল
দুই দিনের টানা বৃষ্টিতে কুমিল্লা ভিক্টরিয়া সরকারী কলেজ ক্যাম্পাসে দেখা দেয় জলাবদ্ধতা। বিশেষ করে ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখার কলা ভবন, দর্শন ভবন ও বিজ্ঞান ভবন-২ এর নিচতলার মেঝে একেবারে পানিতে তলিয়ে যায়। এতে জলমগ্ন পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।

কোনো কোনো কক্ষে হাঁটু পর্যন্ত পানি মাড়িয়ে পরীক্ষার্থীদের ঢুকতে হয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া বলেন, প্রতি বছর এমন দিনে জলাবদ্ধতা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে লেগেই থাকে। মেঝেগুলো উঁচু করেও সুফল মিলছে না। এ কারণে শিক্ষার্থীদের অনেক কষ্ট পোহাতে হয়। এর জন্য মূলত আশপাশের হাউজিং এলাকা ও বিসিককে দায়ী করেন তিনি। অধ্যক্ষ বলেন, আমাদের ক্যাম্পাস অপেক্ষাকৃত নিচু হওয়াতে বিসিক ও আবাসিক এলাকার পানি গড়িয়ে ভিক্টোরিয়া কলেজের পুকুরে আসে।
শনি বার, ৩১ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











