

মনপুরা(ভোলা)প্রতিনিধি।
বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে স্বাভাবিকের চেয়ে ৭ থেকে ৮ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে মনপুরা। এ অবস্থায় বিপাকে পড়েছে সংরক্ষিত বনের বন্যপ্রাণিরা।
মনপুরায় সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে একটি মৃত হরিণ ভেসে এসেছে।

শনিবার (৩১ মে) সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাতিরখাল নামক স্থানে নদীতে মৃত হরিণটি ভাসতে দেখে স্থানীয়রা টেনে বেড়িবাঁধ এর উপরে রাখে।
স্থানীয় শরীফ মোল্লা বলেন, দক্ষিণ সাকুচিয়া বাতিরখালে এই হরিণটিকে মৃত অবস্থায় পড়ে আছে। পরে হরিণটিকে দেখে বন বিভাগকে খবর দিয়েছি। হরিণটি দেখে মনে হয়েছে কয়েক দিন আগেই মারা গেছে। হরিণটি কিছু অংশ পচন ধরছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সৃষ্ট পরিস্থিতিতে ৭থেকে ৮ ফুট জলোচ্ছ্বাসে মনপুরায় প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে সংরক্ষিত বনায়ন চর পাতালিয়া,চরপিয়ালসহ অনেক চর। ঘূর্ণিঝড় শক্তির প্রভাব কমে যাওয়ার পর মনপুরা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।
পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা জাহিদুর ইসলাম বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে জোয়ারে স্বাভাবিকের চেয়ে ৭/৮ ফুট বেশি জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এতে বনে এই হরিণের শাবকটি মারা গিয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এনে পরীক্ষা করা হয়েছে।
মনপুরার রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, শনিবার সকালে স্থানীদের মাধ্যমে খরব পেয়ে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে জলোচ্ছ্বাসের পানিতে ডুবে হরিণটি মারা গেছে। আরও মৃত হরিণ পাওয়া যায় কিনা তা খুঁজে দেখার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনি বার, ৩১ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











