

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জানালার গ্রীল কেটে টাকা ও স্বর্ণালংকার , মোবাইল, মালামাল লুটের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৫ নং ওর্য়াডের ঠ্যাঙ্গারবাদ এলাকার হাজ্বী মো : নাজমুল আলম এর বাড়িতে গ্রীল কেটে টাকা ও স্বর্ণালংকার মোবাইল, মালামাল লুটপাট হয়েছে । তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার মেঝো মেয়ে রেলওয়ে এডিশনাল ডি আই জি আবিদা সুলতানা । ওই বাড়িটি ডি আই জি বাড়ি হিসাবে পরিচিত। প্রায় চার লক্ষ নগদ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূএে জানা যায়, শনিবার ২:৩০ মিনিট রাতে নীচ তলায় জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করে । প্রথমে বাসার তিনতলার প্রত্যেকটি রুমের আলমারি ভাংচুর করে লুট করে, অতপর ২য় তলায় প্রত্যেকটি রুমে আলমারি, শোকেস, ভাংচুর করে টাকা ও স্বর্ণ অলংকার লুট করে। পরে নীচতলায় দরজার লক ভেঙে হাজী নাজমুল আলমের রুমে প্রবেশ করে তার হাত বেঁধে ফেলে ও বাসায় ভাংচুর করে মোট ১১ ভরি স্বর্ণালংকার ও প্রায় চার লক্ষ নগদ টাকা, মোবাইল ও বিভিন্ন মালামাল লুট করে ৭/৮ জনের ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
মোসা রেবেকা সুলতানা জানান, শনিবার রাতে আমার বাবার বাড়িতে গ্রীল কেটে টাকা ও স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে শুধু বাবা মা ও কাজের লোকজন থাকে। এর আগেও গত রোজার মাসে আমাদের এই বাড়িতে সাদা মাইক্রো করে ৮/১০ জনের একটা টিম ডিবি পরিচয়ে আমাদের বাড়িতে তল্লাশি করে। বিষয়টি সন্দেহ জনক।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় আইন গত ব্যবস্থা প্রক্রিয়াদিন।
শনি বার, ৩১ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











