

কালিয়াকৈর(গাজীপু) প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরেরর কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর বোর্ডঘর এলাকায় জিএমএস কারখানার এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছে। শ্রমিক আহতের বিষয়টি শ্রমিক নিহত হওয়ার গুজবে কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে সুত্রাপুর বোর্ডঘর এলাকায় জিএমএস কারখানার সামনে।
কারখানার শ্রমিক ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়,ওই কারখানার শ্রমিক কাটিং সেকশনের ইমপুটম্যান সাগর(৪৫) ও মরিয়ম বেগম(২৫) দুই শ্রমিক কারখানার সামনে দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়। ওই শ্রমিক মহাসড়ক পার হওয়ার সময় সড়কের আইল্যান্ডে দাড়িয়ে ছিল। এ সময় টাঙ্গাইল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস তাদের উপর উঠিয়ে দেয়। আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়।

এ সময় কারখানার শ্রমিকদের কাছে খবর আসে শ্রমিক সাগর মারা গেছে। শ্রমিক নিহতের গুজবে কারখানার শত শত শ্রমিক রাস্তায় নেমে আসে। এসময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে ওই স্থানে ফুটওভার ব্রীজ নির্মানের দাবী জানায়। পরে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ শ্রমিকদের সাথে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চালাচ্ছে। রাত ৮টা পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছে। শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ ও ফুটওভার ব্রীজের দাবীতে অনড় রয়েছে। এ সময় শ্রমিকরা ফুটওভার ব্রীজের দাবীতে কারখানার ফটকের সামনে অবরোধ করে রাখে। এসময় সড়কের ঊভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে র্দীঘ যানজটের সৃষ্টি হয় । এতে ভোগান্তীতে পড়েন সাধারন পথচারী ও দূরপাল্লার যাত্রীরা ।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি সওগাতুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় কোন শ্রমিক মারা যায়নি। শ্রমিক আহত হয়েছে। তবে সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে।
রোব বার, ০১ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











