

সজীব খান :
বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য, এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যােতির্ময় ভৌমিক সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুকবুল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, যুব উন্নয়নের ডেপুটি কো-অডিনেটর কফিল উদ্দিন, জেলা কৃষি উন্নয়ন অফিসার সাইফুল আলম, মতলব উত্তর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে কুইজ, রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এ জাতিকে মেধাবী জাতিতে পরিণত করতে হলে অবশ্যই প্রত্যেকের সন্তানদের দুধ খাবারের বিকল্প নেই, বেশি দাম পেয়ে নিজেদের সন্তানদের না খাইয়ে বাজারে বিক্রি করা মোটেই ঠিক না, কিছু পরিমান দুধ প্রত্যাক সন্তানদের নিয়মিত প্রাণ করার অভ্যাস করতে হবে, বেশি বেশি করে খাবারি তৈরি করতে বেকার যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, শিশুদের মেধাবিকাশ ও বাড়ন্তর জন্য প্রত্যেক শিশুকে দুগ্ধ পান করা প্রয়োজন। এছাড়াও সকল বয়সী মানুষের জন্য দুধ পান সকলের জন্য উপকারী। এই এলাকার খামারিদের উন্নয়নের জন্য কাজ করা প্রয়োজন।
তিনি সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি ভাবে যেসব প্রতিষ্ঠান গরু পালন করে দুধ মাংস উৎপাদন করে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
রোব বার, ০১ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











