

জাহাঙ্গীর আলম ইমরুল :
কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’ এর বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও ছাত্র কাফেলার কর্মী সম্মেলন। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় কুমিল্লার সোনাকান্দা দারুল হুদা দরবারের উদ্যোগে শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’র আমীর ও সোনাকান্দা দারুল হুদা দরবারের পীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান।
এসময় মাওলানা মাহমুদুর রহমান বলেন, আমাদের শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নেই। যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই, এখন আমাদের ছাত্র ও যুবসমাজকে বেশী গুরুত্ব দেয়া প্রয়োজন।
বিষয়ভিত্তিক আলোচনা পর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা শফিউল্লাহ ও বাংলাদেশ যুব কাফেলার উপদেষ্টা মাওলানা মোবারক হোসাইন।
বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম মাহমুদী এবং বাংলাদেশ ইসলামী যুব কাফেলার কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাইদুল ইসলাম আল আমিন মাহমুদী, সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান সিদ্দিকী, দারুল হুদা কামিল মাদ্রাসার সেকেন্ড মুফাস্সির মাওলানা মোঃ গোলাম রাব্বানী, বাংলাদেশ তালিমে হিজবুল্লার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক।
অতিথিবৃন্দদের আলোচনা পর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুজর মো. শামসুদ্দোহা, ইসলামী যুব কাফেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।
সম্মেলনের স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জিএম আবু বকর।
এসময় সম্মেলনে ইসলামী যুব কাফেলা ও ছাত্র কাফেলার কুমিল্লার জেলার বিভিন উপজেলা ও থানা কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুজর মো. শামসুদ্দোহা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সম্মেলনে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন মাদরাসার অর্ধসহস্রাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
রোব বার, ০১ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











