

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহারে তিন মাদকসেবী কে আটক করেছে দোহার থানা পুলিশ।

সোমবার সকাল ৮ টায় দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের পাটনি-বাড়ি এলাকা থেকে হাতে নাতে তিন মাদকসেবীকে আটক করেছে দোহার থানা পুলিশ। পরে, তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭(সাত) দিনের কারাদণ্ড ও দুইশত টাকা করে জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।
এ সময় মাদকদ্রব্য সেবনের অপরাধে বটিয়া গ্রামের রহিম খন্দকার এর মেয়ে শারমিন ওরফে বর্ণা আক্তার( ২০), নিকড়া এলাকার শেখ বাচ্চুর মেয়ে বিথী আক্তার (২৪) ও চর জয়পাড়া গ্রামের নুরুল ইসলাম এর ছেলে রায়হান (২২)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮/ ৩৬ এর ৫ ধারা লংঘনের দায়ে তিন জন কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেন। সামাজিকভাবে বর্ণা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
সোম বার, ০২ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











