বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে সৌজন্য সাক্ষাৎ খন্দকার মাহমুদ আরশীনের

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নবাবগঞ্জ ক্রিকেট একাডেমির প্রেসিডেন্ট খন্দকার মাহমুদ আরশীন আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎটি রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সময় উভয়ই দেশের ক্রিকেটের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে অবকাঠামো গড়ে তোলা এবং তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।

খন্দকার মাহমুদ আরশীন দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ ও আশপাশের অঞ্চলে ক্রিকেটের প্রসারে নিয়োজিত রয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত নবাবগঞ্জ ক্রিকেট একাডেমি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড় তৈরির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

সাক্ষাতের পরে খন্দকার মাহমুদ আরশীন জানান, “আমিনুল ইসলাম বুলবুল ভাই দেশের ক্রিকেট ইতিহাসে গর্বের প্রতীক, এবং তাঁর নেতৃত্বে বিসিবির কাজে আশার আলো দেখছি। আমি নিশ্চিত, তাঁর অভিজ্ঞতা দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

অন্যদিকে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও খন্দকার মাহমুদ আরশীনের অবদানের প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়নে তাঁর উদ্যোগকে স্বাগত জানান।

সাক্ষাতের শেষে দুইজনই ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং ক্রিকেট উন্নয়নের জন্য যৌথভাবে প্রকল্প গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সোম বার, ০২ জুন ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like