বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়েছে শত শত বিঘা ফসলের ক্ষেত

কুড়িগ্রাম প্রতিনিধি :

কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে বেড়েছে তিস্তার নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়ে পড়েছে তিস্তা অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল।

পানিতে তলিয়ে গেছে চর ও দ্বীপ চরে আবাদ করা শত শত হেক্টর বাদাম ক্ষেত। এ অবস্থায় অনেক কৃষক ক্ষেতের অপরিপক্ক বাদাম তুলে নিলেও অনেক কৃষকের ক্ষেত রয়েছে পানির নিচে।

কৃষকরা জানান, আর এক সপ্তাহ পর ক্ষেত থেকে বাদাম তোলার কথা থাকলেও হঠাৎ করে তিস্তার পানি বাড়ায় নিচু এলাকার সব বাদাম পানিতে তলিয়ে গেছে।
এ সময় চরাঞ্চলে অন্য ফসল না থাকলে শুধু ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে উঠতি বাদাম ক্ষেত।

উলিপুর উপজেলার গড়াই পিয়ার এলাকার তিস্তার অববাহিকার কৃষক মঞ্জু মিয়া বলেন, আমার দুই বিঘা জমির বাদাম পানির নিচে। খুব একটা টেনশনে আছি, খরচের টাকা উঠবে কি না জানি না।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আসাদুজ্জামান বলেন, বাদাম ও তিল মিলে প্রায় ৬৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। তবে পানি শুকিয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা যাবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ফারাক্কার ৪৪ টি গেট খুলে দেয়ায় গতকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার পর আগামীকাল থেকে পানি হ্রাস পাবে বলে জানান তিনি।

সোম বার, ০২ জুন ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like