

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের অংশগ্রহনকারী নিবন্ধিত শিশুদের মনিটরিং ও বার্ষিক উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় সদর উপজেলার পলাশবাড়ী রোড, ত্রিমোহনী সংলগ্ন অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার মনি দিও এর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুড়িগ্রাম অফিসের ভারপ্রাপ্ত এপি ম্যানেজার সঞ্জিব গাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদার তেরেসা স্কুলের প্রধান শিক্ষিকা জোবাইদা সুলতানা রেশমা, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডি, এডমিন ও ফাইন্যান্স অফিসার পলাশ রায় প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী নিবন্ধিত শিশুদের মাঝে বার্ষিক উপহার হিসেবে ছাতা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।
এনিয়ে গত ২৯ মে থেকে আজ ৩ জুন পর্যন্ত সদর উপজেলার সাড়ে ৭শ শিশুর মাঝে বার্ষিক উপহার হিসেবে ছাতা বিতরণ কার্যক্রম সম্পন্ন হলো।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকদেরকে বাল্য বিয়ের কুফল ও শিশুদের যেন বাল্য বিয়ে দেয়া না হয় সেজন্য নানা রকম সচেতনতা মুলক বার্তা দেন। এবং শিশুদের পুষ্টি চাহিদা পূরন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন সদর ইউএনও সাঈদা পারভীন।
মঙ্গল বার, ০৩ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











