বাবুরহাটে আজম খানের উদ্যােগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

সজীব খান :
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাবুরহাটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন বিকালে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোঃ আজম খানের আয়োজনে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। ৩০ মে চাঁদপুরের আবহাওয়া প্রতিকুলে না থাকায় আজ ২ তারিখ নির্ধারন অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

শোক সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক যুবদল সভাপতি মোঃ শাহাদাত খাঁন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সন্মানিত নির্বাহী সদস্য এস এম কামাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক, শাহনেওয়া খাঁন।

আরো বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যানগণ এবং জেলা ও স্থানীয় নেতৃবৃন্দু। সকাল ৯টায় পবিত্র কোরআন তেলোয়াত দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুসলিম বিশ্বের সকল উম্মার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট বাজারের বায়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম মুফতি ফারুক আহমেদ।

এ সময় স্থানীয় সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জেমগণ উপস্থিত ছিলেন।

তুমুল ঝড় বৃষ্টির মধ্যে হাজার লোক উপস্থিত হয়ে ভোজে অংশ নেন। উপস্থিত সকলেই জননেতা মোঃ আজম খানের জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। দীর্ঘ বছর পর বিএনপির এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানান। কেন্দ্রীয় নেতা এস এম কামাল চৌধুরী স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন প্রতিকুল আবহাওয়ার মধ্যেও এই কাঙ্গালি ভোজের আয়োজনটি সুষ্ঠভাবে করতে পেরেছেন বলে।

মঙ্গল বার, ০৩ জুন ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like